বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর

ইসলাম টাইমস ডেস্ক: প্রতি ভরিতে সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (৯ সেপ্টেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে সোনার এই নতুন দর কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতনসহ নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় সোনার মূল্য কমানো হলেও বর্তমানে দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে।

এর ফলে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৭৪ হাজার ৮শ টাকা দরে বিক্রি হবে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ৩৪৫ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৮৫৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬২ হাজার ১১০ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

পূর্ববর্তি সংবাদসংসদে বিএনপি সাংসদদের উত্থাপিত প্রশ্ন বিকৃতির অভিযোগ
পরবর্তি সংবাদসেপ্টেম্বরেই ইরাকে সেনা উপস্থিতি কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের