ইসলাম টাইমস ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে।
যারা আত্মহত্যা করেন তাদের বেশিরভাগ অল্প বয়সী এবং নারী।
ঝিনাইদহে এখন সরকারি ও বেসরকারিভাবে আত্মহত্যার প্রবণতা ঠেকাতে নানা রকম উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঝিনাইদহে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থা আত্মহত্যা প্রতিরোধে কাজ করে, যাদের মধ্যে সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিজ সোভা অন্যতম।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলছেন, ঝিনাইদহে প্রতি বছর গড়ে প্রায় চারশোর মত মানুষ আত্মহত্যা করেন।
জেলাটিতে ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩১৫২ জন মানুষ আত্মহত্যা করেছেন। এই সময়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ২২ হাজার ৬৭৫ জন। বিবিসি
আরো পড়ুন: জনপ্রিয়তার শীর্ষে ওঠার পরও ‘সেলেব্রেটিরা’ কেন আত্মহত্যা করে
















