রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে এক হাজার ৮৪৬ পিস ইয়াবা, ২৮৬ গ্রাম হেরোইন, পাঁচ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিলি ও ৩২টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় মারা গেলেন ৪১ জন, সুস্থ ২৭৪৬, নতুন শনাক্ত ১৮৯২
পরবর্তি সংবাদঅর্থনীতির বিপর্যয় আড়াল করতেই সীমান্তে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ভারত: চীন