নামাযে নারীদের চুল ঢেকে রাখার বিধান

প্রশ্ন: নামাযের মধ্যে মহিলাদের চুল ঢেকে রাখার বিষয়ে বিভিন্ন রকম কথা শুনেছি। তাই মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে, চুল বা মাথার কতটুকু অংশ খোলা থাকলে নামায ভাঙবে বা ভাঙবে না?

উত্তর: নামাযে মহিলাদের পুরো মাথার চুল ঢেকে রাখতে হবে। মাথার চুলের এক চতুর্থাংশ তিন তাসবীহ পরিমাণ সময় খোলা থাকলে নামায ভেঙে যাবে। অনুরূপভাবে পুরো মাথার চারভাগের এক ভাগ ঐ পরিমাণ সময় খোলা থাকলেও নামায ভেঙ্গে যাবে। অবশ্য উক্ত পরিমাণের কম খোলা থাকলে নামায নষ্ট হবে না।

-ফতোয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা

পূর্ববর্তি সংবাদ২৩ দেশের নাগরিকদের প্রবেশ-নিষেধাজ্ঞা শিথিল করল মালয়েশিয়া
পরবর্তি সংবাদখাশোগি হত্যার পর এমবিএসকে নিরাপত্তা দেওয়ার স্বীকারোক্তি ট্রাম্পের