রূপচাঁদা নাম দিয়ে পিরানহা বিক্রি, বাজারে ভ্রাম্যমাণ আদালত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কারওয়ানবাজারে রূপচাঁদা মাছের নামে দেদার পিরানহা বিক্রি হচ্ছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি ধরা পড়ে। এমনকি বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাগুর মাছও।

এছাড়া অন্য মাছ তাজা দেখাতে ব্যবহার করা হচ্ছে শিল্প কারখানায় ব্যবহৃত ক্ষতিকর রং।

অভিযানে বিক্রয় নিষিদ্ধ পিরানহা, অস্ট্রেলিয়ান মাগুর ও ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে কারওয়ান বাজারের পাঁচজন মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সারওয়ার আলম জানান, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে মাছের আড়তে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে ব্যবসায়ীরা। তারা রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করছিল। এমনকী আফ্রিকার মাগুর মাছও বিক্রি হচ্ছিল উচ্চমূল্যে। আইনত পিরানহা মাছ ও আফ্রিকান মাগুর এদেশে আমদানি, বেচাকেনা নিষিদ্ধ।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, ‘কারওয়ান বাজারের বিভিন্ন মাছ কালার করা হচ্ছিল। এছাড়া বিক্রয় নিষিদ্ধ পিরহান এবং বিদেশি মাগুর বিক্রি হচ্ছিল। আমরা বিপুল পরিমাণ এসব বিক্রয় নিষিদ্ধ মাছ জব্দ করেছি।’

পূর্ববর্তি সংবাদভারতকে ধাক্কা, বাংলাদেশকে ১ লাখ ডোজ ভ্যাকসিন ফ্রি দেবে চীন
পরবর্তি সংবাদঅস্থির পেঁয়াজের বাজার, রোববার থেকে ৩০ টাকা দরে টিসিবিতে