অপহরণের পর ৫ ভারতীয়কে ফিরিয়ে দিল চীন

ইসলাম টাইমস ডেস্ক: পাঁচ ভারতীয়কে ভারতীয় সেনার হাতে ফিরিয়ে দিয়েছে চীন। শনিবার সকালেই তাদের ফিরিয়ে দিয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। চীনের মাটিতে তাদের ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশের কিবিথু বর্ডার পোস্ট দিয়ে ওই পাঁচ জনকে নিয়ে আসা হবে বলে জানা গেছে। গত কয়েকদিন আগে অরুণাচল থেকে পাঁচ ভারতীয়কে অপহরণের ঘটনা ঘটে।

আজ শনিবার সকালে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।

চীনের সেনাবাহিনী ওই ভারতীয়দের অপহরণ করেছে বলে জানায় অরুণাচল পুলিশ। প্রথম থেকেই তা অস্বীকার করে আসছিল চীন। অবশেষে তারা স্বীকার করে নেয়। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু আগেই জানান, চীনেই রয়েছে পাঁচ ভারতীয়।

চীনের সঙ্গে সংঘাতের মাঝেই সম্প্রতি সামনে আসে এই অপহরণের অভিযোগ। এরপর চীন জানায় যে, এ ব্যাপারে তারা কিছুই জানে না। ভারতীয় সেনা এই ব্যাপারে হটলাইনে বার্তা দেয় চীন সেনাকে। গত রবিবারই সে কথা জানান মন্ত্রী কিরণ রিজিজু।

মন্ত্রী এক সাংবাদিকের ট্যুইটের উত্তরে একথা জানান গত রবিবার। ওই সাংবাদিক জানতে চেয়েছিলেন, পাঁচ অপহৃতদের বিষয়ে কী খবর এসেছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, রিজিজু ও মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুকে ট্যাগ করেছিলেন।

সূত্র: কলকাতা২৪

আরো পড়ুন: মস্কোয় দ্বিপাক্ষিক বৈঠক: উত্তেজনা কমাতে ৫ দফা পরিকল্পনা চীন-ভারতের

চীন-ভারত সামরিক সংঘাত: নেপথ্যের কয়েকটি কারণ

চীন-ভারতের গণমাধ্যম যুদ্ধ চলছে!

ভারতকে ধাক্কা, বাংলাদেশকে ১ লাখ ডোজ ভ্যাকসিন ফ্রি দেবে চীন

জার্মানির নাৎসিদের মত উইঘুর মুসলিমদের নির্যাতন করছে চীন: ১৩০ ব্রিটিশ এমপি

অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয়: চীন

পূর্ববর্তি সংবাদনড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
পরবর্তি সংবাদশুরু হলো তালেবান ও আফগান সরকারের ঐতিহাসিক শান্তি আলোচনা