পটুয়াখালীতে ২ কেজি গাঁজাসহ কলেজছাত্র গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: পটুয়াখালীর দুমকিতে দুই কেজি গাঁজাসহ মো. জুয়েল গাজী (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল পুকুরজানা ইসহাক আলী জোমাদ্দার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

শনিবার রাতে উপজেলার পাগলার মোড় ইউনিভার্সিটি স্কয়ার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রথমে জুয়েলের গতিবিধি দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার সঙ্গে থাকা কলেজব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।জুয়েলের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী ইউনিয়নে। তার বাবার নাম নুরুজ্জামান গাজী। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার করে তাকে কোর্টে চালান দেয়া হবে।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জ ট্রাজেডি: এখনও শঙ্কামুক্ত নন চিকিৎসাধীন ৫ রোগী
পরবর্তি সংবাদমসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ স্থগিত চেয়ে তিতাসের আপিল