সীমান্তে সন্দেহজনক তৎপরতা, মিয়ানমার রাষ্ট্রদূতকে ঢাকায় তলব

ইসলাম টাইমস ডেস্ক: গত শুক্রবার ভোর থেকে মাছ ধরার ট্রলারে করে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ করেছে বাংলাদেশ।

সীমান্ত এলাকায় অন্তত তিনটি পয়েন্টে গত কয়েক দিনে মিয়ানমার সৈন্যদের উপস্থিতি দেখা গেছে। বিনা উসকানিতে এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনাসমাবেশের প্রতিবাদে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে আজ রোববার তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সন্দেহজনক এসব তৎপরতা বন্ধ করে দুই দেশের মধ্যে ভুল–বোঝাবুঝি অবসানের জন্য মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি স্বীকার করেছেন।

আজ তলবের পর মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি কূটনীতিক পত্র দেওয়ার বিষয়টিও তিনি জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন
পরবর্তি সংবাদকুড়িগ্রামে মাদকসহ পল্লী চিকিৎসক আটক