ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি ও খোঁজা করে দেওয়ার কথা বললেন ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানে ধর্ষকদের খোঁজা করে দেওয়া এবং প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

গত সপ্তাহে পাঞ্জাবের মহাসড়কে সন্তানদের সামনে এক মাকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর দেশ জুড়ে বিক্ষোভ চলছে। গতকাল ধর্ষণের সঙ্গে জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এরই মধ্যে গতকাল প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ধর্ষকদেরকে রাস্তার কোনো মোড়ে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।

তিনি বলেন, হত্যাকাণ্ডকে যেমন বিভিন্ন ডিগ্রিতে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) ভাগ করা হয়, তেমনি ধর্ষণের বিচারকেও করা উচিত। প্রথম ডিগ্রির ধর্ষকদের রাসায়নিক পদার্থ দিয়ে খোঁজা করে পুরোপুরি অক্ষম করে দেওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী ইমরান খান। —আলজাজিরা

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিল ভারত
পরবর্তি সংবাদবর্জ্য সংগ্রহের চার্জ মাসে ১০০ টাকার বেশি নয়: তাপস