কামারপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কামারপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হালিম (৩০) নামে ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াজিউর রহমান জানান, কামারপাড়া এলাকায় একটি বাস ও বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আব্দুল হালিমের মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি থাকতেন পূর্ব আজমপুর এলাকায়।

পূর্ববর্তি সংবাদআন্দোলনের প্রেক্ষিতে হাটহাজারী মাদরাসা থেকে মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি
পরবর্তি সংবাদঢাকায় আসছেন এরদোগান