ঢাকায় বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু

ইসলাম টাইমস ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এতে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা, অস্ত্র ও মাদক বিষয়ে প্রাধান্য দেয়া হবে বলে বিজিবি সূত্র জানায়।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকেরা ও বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলনে বিএসএফের মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।

ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা, অস্ত্র ও মাদক বিষয়ে প্রাধান্য দেয়া হবে বলে বিজিবি সূত্র জানায়।

 

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করলেন এরদোগান
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের পাশে থাকবে সৌদি