ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে যুবকের আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক: যশোরের শার্শায় স্ত্রীর ওপর অভিমান করে ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে রফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সে আত্মহত্যা করেন। সে ওই এলাকার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, গত বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষপান করেন রফিকুল। পরে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, রফিকুল ইসলাম নামের ওই যুবক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। ১৩ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। মালয়েশিয়ায় থাকাকালীন উপার্জিত সব টাকা তিনি তার স্ত্রীর নামে দেশে পাঠাতেন। রফিকুল দেশে ফেরার পর তার স্ত্রী স্বামীর পাঠানো টাকা আত্মসাৎ করে রফিকুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে এ কারণে সে আত্মহত্যা করেছেন।

তিনি আরো বলেন, নিহতের স্ত্রী মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদ১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
পরবর্তি সংবাদওষুধ ব্যবসার আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ৫