হাটহাজারীর মুহতামিমের পদ থেকে আল্লামা আহমদ শফীর পদত্যাগ

আল্লামা শাহ আহমদ শফী রহ.। ফাইল ছবি।

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিমের থেকে পদত্যাগ করলেন আল্লামা শাহ আহমদ শফী। এখন থেকে তিনি মাদরাসাটির সদরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার মাদরাসার শূরা সদস্যদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে আল্লামা শাহ আহমদ শফীর পরবর্তীতে কে এইপদের দায়িত্ব পালন করবেন সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

আজকের বৈঠকে আরো কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়, সেগুলো হলো১ আল্লামা আহমদ শফীকে মহাপরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় সদরে মুহতামিম নিয়োগ।
২. এখন থেকে শুরা কর্তৃক মাদরাসা পরিচালনা করা হবে ৩. মাওলানা নুরুল ইসলাম জাদিদকে মাদরাসা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসায় ব্যাপক আন্দোলন-বিক্ষোভ করছে ছাত্ররা।

ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রামের দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষক, আল্লামা শাহ আহমদ শফী সাহেবের পুত্র মাওলানা আনাস মাদানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হাটহাজারী মাদরাসা থেকে বহিষ্কার করা হয় গতকাল।

জানা যায়, মাদরাসা কর্তৃপক্ষ আজ হঠাৎ মাদরাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন- এমন সংবাদ ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্ররা মাইকে ঘোষণা দিয়ে মাঠে নামে। এতে উত্তাল হয়ে ওঠে মাদরাসা মাঠ।

শিক্ষার্থীদের মেনে নেওয়া দাবিগুলো পড়ে শোনানো হচ্ছে। ছবি: সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত

এদিকে রাত ১১টা নাগাদ ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়ায় তারা আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে  মাদ্রাসা বন্ধের ঘোষণা ও আল্লামা আহমদ শফীর অসুস্থতার কারণে মাদ্রাসার বাইরে যাওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এছাড়া পরবর্তীতে মাদরাসার এই পদগুলোতে কে দায়িত্ব পালন করবেন সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত না আসায় অনেককেই বলতে শোনা গেছে, এ ঘোষণা আন্দোলনকারীদের শান্ত করতে দেওয়া হয়েছে।

এদিকে সন্ধ্যায় কওমী মাদরাসার ইতিহাসে এই প্রথম সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাটহাজারী মাদরাসা বন্ধের ঘোষণা এলে সামাজিক মাধ্যমে এনিয়ে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন:

হাটহাজারী মাদরাসা বন্ধ ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন

আনাস মাদানীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে হাটহাজারীতে ছাত্রদের বিক্ষোভ

আন্দোলনের প্রেক্ষিতে হাটহাজারী মাদরাসা থেকে মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি

পূর্ববর্তি সংবাদওষুধ ব্যবসার আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ৫
পরবর্তি সংবাদআরো বেড়েছে স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে