দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৯৩

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮৫৯ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৯৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১২ জন।

এর একদিন আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশে আরও ১ হাজার ৬১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যান আরও ২১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩১ হাজার ৯৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৬৮৪ জন।

পূর্ববর্তি সংবাদআগাম ঘোষণা ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধে ভারত অনুতপ্ত: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদবিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী নির্বাচিত হলেন এমিনি এরদোগান