ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের তল্লায় মসজিদ বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা দাবি করেছে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয়রা।
তদের দাবি, মসজিদের নিজস্ব কোনো গ্যাস লাইন না থাকলেও মসজিদে গ্যাস প্রবেশ করে উত্তর পাশের লাইন দিয়ে। লাইন মেরামতের জন্য তিতাসে যোগাযোগ করা হলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে সংস্থাটি। মসজিদ কমিটি বিষয়টি মুসল্লিদের কাছে তুলে ধরলে অনেকে টাকা দিতেও শুরু করেন। কিন্তু টাকা যোগাড় হওয়ার আগেই তিতাসের লোভের শিকার হয়ে এতোগুলো মানুষের মৃত্যু হলো বলে দাবি মসজিদ কমিটির।
এছাড়া মসজিদ নির্মাণের পরেই গ্যাস লাইন বসানো হয় দাবি করে কমিটি। তাই মসজিদের নিচে কোন লাইন নেই বলছেন মসজিদ কমিটি।
এলাকাবাসী বলছেন, ‘লিকেজ হওয়া পাইপটি পরিত্যক্ত অবস্থায় ২২ বছর ধরে পড়ে আছে, এটা মাটিতে পড়ে থাকতে থাকতে ৬ টা লিকেজ হয়েছে, লিকেজ হয়ে মসজিদের ভেতর প্রবেশ করেছে তারপর এই দুর্ঘটনা ঘটেছে। তিতাস লাইন ঠিক করে নাই,অবহেলা করেছে, এর দায় মসজিদ কমিটির উপর চাপানোর কোন যৌক্তিকতা নেই – বলছেন স্থানীয়রা।
















