শনিবার থেকে নিয়মিত ক্লাসে ফিরছে হাটহাজারী মাদরাসা

ইসলাম টাইমস ডেস্ক: টানা দুদিন ধরে চলা ছাত্র আন্দোলন সমাপ্ত হওয়ার পর শনিবার থেকে নিয়মিত ক্লাস ও রবিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ ১৮ সেপ্টেম্বর (শুক্রওবার) বাদ জুমা তিনি এ আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

এদিকে গত দুদিন ধরে ছাত্র আন্দোলন গতকাল রাত ১২ টার দিকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শেষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন হাটহাজারীর স্থানীয় সাংবাদিকরা।

ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন গতকাল রাতে শেষ হলেও আজ জুমার আগে মাদরাসার গেট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

কোন রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়াই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ আন্দোলন করায় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।

এদিকে গতরাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে দারুল উলূম হাটহাজারীর সদরে মুহতামিম আল্লামা আহমদ শফীকে। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি আছেন।

পূর্ববর্তি সংবাদপ্রতারণার শিকার কাশ্মিরের ভারতপন্থী রাজনীতিবিদরা
পরবর্তি সংবাদবনানীতে আবাসিক ফ্ল্যাটে আগুন