পঁচে যাওয়ার ভয়ে আগের এলসির পেঁয়াজ ছাড়ের অনুমতি দিলো ভারত

ইসলাম টাইমস ডেস্ক: অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে রফতানি বন্ধ করলেও এ সিদ্ধান্তের আগেই বাংলাদেশের স্থলবন্দরের উদ্দেশে রওনা হওয়া শত শত ট্রাকভর্তি পেঁয়াজ ছাড় করার অনুমতি দিয়েছে ভারত সরকার। শনিবার থেকে এসব পেঁয়াজ হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে। গত পাঁচ দিন ধরে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছে ভারত।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত সোমবার থেকে ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে আমাদের ২৫০ ট্রাক পেঁয়াজেআটকা পড়ে। এগুলো ভারতের অভ্যন্তরে বিভিন্ন সড়কে কয়েকদিন ধরে আটকে ছিল। আমরা খোঁজ নিয়ে ও পত্রপত্রিকা পড়ে জেনেছি, দেশের অন্য স্থলবন্দরগুলো দিয়েও প্রবেশের জন্য আসা এমন শত শত ট্রাত একইভাবে ভারতের সীমান্ত এলাকাগুলোতে ট্রাক আটকা পড়ে গেছে। আমাদের একইসঙ্গে আরও ১০ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য এলসি দেওয়া ছিল। হুট করে ভারত সরকার এমন সিদ্ধান্ত নেওয়ায় এগুলোর কার্যক্রম বন্ধ রেখেছিল তারা।

তিন জানান, গত মঙ্গলবার ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছিলেন যে ১৪ তারিখের আগে এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়া পেঁয়াজগুলো রফতানির অনুমতি দিতে পারে ভারত সরকার। সে অনুযায়ী ধারণা করা হচ্ছিল, বুধবার বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করতে পারে। কিন্তু, তখন অনুমতি মেলেনি। এদিকে গত পাঁচ দিন দেশটি থেকে রফতানি বন্ধ রাখা হলেও যেসব পেঁয়াজ ট্রাকে আনা হয়েছে সেগুলো ৯ থেকে ১০ দিন আগে লোড করা হয়েছে। এসব পেঁয়াজ বস্তার ভেতরে ট্রাকে ত্রিপল বাঁধা অবস্থায় রয়েছে। এতে অতিরিক্ত গরম ও বৃষ্টিতে অনেক ট্রাকের পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। এ অবস্থায় ভারতীয় ব্যবসায়ীদের চাপের মুখে  শুক্রবার দিল্লির বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এতে গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের রফতানি বন্ধের সিদ্ধান্তের আগে এলসির বিপরীতে টেন্ডার হওয়া পেঁয়াজগুলো রফতানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

পূর্ববর্তি সংবাদআল্লামা আহমদ শফীকে নিয়ে সাইয়েদ আরশাদ মাদানির আবেগঘন স্মৃতি
পরবর্তি সংবাদপ্রিয় মানুষটির জানাযায় অংশ নিতে হাটহাজারীতে লাখো মানুষের ঢল