ভালাবাসায় সিক্ত জানাজা শেষে আল্লামা আহমদ শফী রহ.-এর দাফন সম্পন্ন

ইসলাম টাইমস ডেস্ক:  লাখো মানুষের ভালাবাসায় সিক্ত জানাজা শেষে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ২টা ১৫ মিনিটে তার জানাজা সম্পন্ন হয়।

মাদ্রাসার উত্তর-দক্ষিণ পাশের সড়কে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত মুসল্লিরা অংশ নেন। পরে আল্লামা শাহ আহমদ শফী রহ.কে মাদ্রাসার ভেতর উত্তর মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর বড় ছেলে মাওলানা ইউসুফ। জানাজার আগে তিনি উপস্থিত লোকজনসহ দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চান।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহসভাপতি হযরত মাওলানা নূর হোসাইন কাসেমী, হযরত মাওলানা মুফতী মো: ওয়াক্কাস, হযরত মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, হযরত মাওলানা আব্দুল হামীদ, হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা মুফতী ফয়জুল্লাহ, হযরত মাওলানা মুছলিহুদ্দীন রাজু, হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা মুফতী জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, হযরত মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা মুফতী নূরুল আমীন, হযরত মাওলানা উবায়দুর রহমান মাহবুব, হযরত মাওলানা মোস্তাক আহমদ, হযরত মাওলানা নূরুল হুদা ফয়েজী, হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা রুহুল আমীন, মহাসচিব হযরত মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব হযরত মাওলানা আব্দুল হালীম বুখারী, সহকারী মহাসচিব মুফতী শাসমুদ্দীন জিয়া, আযাদ দীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা জিয়াউদ্দীন, মহাসচিব হযরত মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা আরশাদ রাহমানী, সহসভাপতি হযরত মাওলানা মাহমুদুল আলম, জাতীয় দীনী মাদরাসা শিক্ষা বোর্ড এর সভাপতি হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মহাসচিব হযরত মাওলানা মোহাম্মাদ আলীসহ দেশের বরেণ্য আলেম উলামা সকলেই উপস্থিত হয়েছেন।

এছাড়া স্থানীয় সংসদ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, এসপি এস এম রশীদুল হকও জানাজায় অংশ নেন।

আল্লামা আহমদ শফী রহ-এর জানাজার একাংশ

শনিবার দুপুরে এই জানাজাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে ওঠে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন হাটহাজারী এলাকা।

চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে এসে মানুষ এই জানাজায় অংশ নেয়। জানাজায় অংশ নেওয়া মানুষের সারি কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়।

এর আগে শনিবার সকাল ১০টায় তাঁর  লাশবাহী গাড়িটি মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

আল্লামা শাহ আহমদ শফী রহ.এর মৃত্যুর খবরে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত অনুসারী।

লাশ পৌঁছানোর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো হাটহাজারী এলাকা।

চারদিক থেকে আসা মানুষের সহায়তায় রাস্তায় শুকনো খাবার ও শরবতসহ নানা পানীয় নিয়ে বিতরণ করছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পুরো হাটহাজারীর সব প্রবেশ পথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়প্রশাসন।

আরো পড়ুন:

লাখো ভক্তের অশ্রুসিক্ত ভালবাসায় আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন

প্রিয় মানুষটির জানাযায় অংশ নিতে হাটহাজারীতে লাখো মানুষের ঢল

আল্লামা আহমদ শফী রহ.-এর জানাজায় ইমামতি করবেন বড় ছেলে মাওলানা ইউসুফ

আল্লামা আহমদ শফীকে নিয়ে সাইয়েদ আরশাদ মাদানির আবেগঘন স্মৃতি

পূর্ববর্তি সংবাদসংশয় নেই, নির্ধারিত তারিখেই হচ্ছে হাইয়াতুল উলয়ার পরীক্ষা
পরবর্তি সংবাদসীমান্তে সংঘাতের মধ্যেই ভারত মহাসাগরে চীনের জাহাজ