ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা আজ শনিবার জোহরের নামাজের পর দুপুর ২টায় হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। এবং তার অসিয়ত মোতাবেক হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে তার দাফন হবে। পরিবার সদস্যদের দেখা শেষ হওয়ার পর ইতিমধ্যে তার লাশ মাদরাসায় পৌছেছে বলে খবর পাওয়া গেছে। জানাজায় ইমামতি করবেন তার বড় ছেলে মাওলানা ইউসুফ- বিভিন্ন সূত্রে এমনটিই জানা গেছে।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন
















