২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৫১, মৃত্যু ৩২ জনের

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৯১০ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ১ হাজার ৫৬৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন এবং মোট সুস্থ ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তি সংবাদট্রাকচাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিটিয়ে হত্যা
পরবর্তি সংবাদসংশয় নেই, নির্ধারিত তারিখেই হচ্ছে হাইয়াতুল উলয়ার পরীক্ষা