আজ পয়লা সফর, গতকাল চাঁদ দেখা গেছে

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৪২ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (শনিবার) থেকে সফর মাস গণনা শুরু হবে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়- সভায় ১৪৪২ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

পূর্ববর্তি সংবাদবকেয়া মজুরি চাওয়ায় কিশোরকে খুঁটিতে বেঁধে নির্যাতন
পরবর্তি সংবাদজানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন