মসজিদে বিস্ফোরণ: আরো এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা মোট ৩২

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

 

বিস্ফোরণের ঘটনায় বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও শিশুসহ মোট ৩২ জনের মৃত্যু হলো। এছাড়া চিকিৎসাধীন আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩২ জনের মৃত্যু হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একজন।

পূর্ববর্তি সংবাদ‘সাবরা ও শাতিলায় ৩ দিনে ৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল’
পরবর্তি সংবাদনতুন মাস নতুন বছরের একটি দুআ