আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪০

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে আফগান বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। শনিবারের এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কুন্দুজ প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, একাধিক বিমান হামলায় কমপক্ষে ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন।

তবে তালেবানদের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, বিমান হামলায় কমপক্ষে ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে নিজেদের কোন সদস্য হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে উল্লেখ করেননি তারা।

এই বিমান হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহতের খবর নিশ্চিত করেনি আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় । তবে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি নিয়ে আফগান সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে ।

কুন্দুজ প্রদেশের এক সংসদ সদস্য বলেন, প্রথম বিমান হামলাটি তালেবানদের ঘাঁটিতে চালানো হয় কিন্তু পরে বেসামরিক নাগরিকরা ওই হামলার স্থানে জড়ো হওয়ায় দ্বিতীয় হামলায় তারা নিহত হয়।

আফগানিস্তানের দীর্ঘ ১৮ বছরের যুদ্ধে অবসানে সরকার এবং যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে যখন শান্তি চালিয়ে যাচ্ছে তখনই হামলার ঘটনা বেড়ে গেছে। এতে আবারো হুমকিতে পড়েছে শান্তি আলোচনা।

পূর্ববর্তি সংবাদভিসা জটিলতায় সিঙ্গাপুর ফিরে যাচ্ছেন ড. বিজন কুমার
পরবর্তি সংবাদউইঘুরদের ওপর নির্যাতনে উদ্বিগ্ন ইসরাইলী তরুণরা!