ময়মনসিংহে ইমামকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় শনিবার রাতে আজিম উদ্দিন (৫০) নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সাদুয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আজিম উদ্দিন নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মরজত আলীর ছেলে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাফেজ আজিম উদ্দিন একই ইউনিয়নের পার্শ্ববর্তী সাদুয়া গ্রামের সাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুরুজ আলী জামে মসজিদে ইমামতি করতেন। শনিবার তিনি এশার নামাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দা দিয়ে তার মাথায়, পেটে, হাতে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এতে রক্তক্ষরণজনিত কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি শাহীনুজ্জামান খান।

পূর্ববর্তি সংবাদড. ইউসুফ কারযাভীর শোকবার্তা: বাংলাদেশে তিনি ছিলেন প্রভাবশালী ধর্মীয় নেতা
পরবর্তি সংবাদসৌদিতে ভিক্ষার ঝুলি হাতে অর্ধসহস্র ভারতীয় শ্রমিক