বৃষ্টিতে প্রশমিত হবে তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর

ছবি: সাইফুল ইসলাম

ইসলাম টাইমস ডেস্ক: মৃদু তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। তবে আছে স্বস্তির খবর। বৃষ্টিতে প্রশমিত হতে পারে তাপপ্রবাহ। সপ্তাহের বাকি দিনগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রবিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, রাঙামাটি, মাইজদী কোর্ট, ফেনী, বগুড়া, সিরাজগঞ্জ, মোংলা, যশোর, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে আর রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়, এই সময় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পূর্ববর্তি সংবাদবনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
পরবর্তি সংবাদপঞ্চগড়ে নিখোঁজের একদিন পর মাদরাসাছাত্রের লাশ উদ্ধার