২৪ ঘন্টায় সুস্থ ২ হাজার ৭৯, মৃত্যু ২৬ জনের

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫৪৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন।

এই সময়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৯৩৯ জন কোভিড রোগী মারা গেলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৯ জন এবং মোট সুস্থ ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদপ্রদীপের জামিন আবেদন নাকচ, সম্পত্তি ক্রোকের নির্দেশ
পরবর্তি সংবাদমাওলানা রাবে হাসানী নদভীর শোক: তার রেখে যাওয়া আমানত পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিন