দোষীদের শাস্তিসহ ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন মসজিদে হতাহতদের স্বজনরা

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা ও দোষীদের শাস্তিসহ ৬ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

হতাহতদের পরিবারদের পক্ষ থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

হতাহতদের সবার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি দেন বাইতুস সালাত জামে মসজিদের নিহত ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারির দুই ছেলে নাইম ইসলাম ও ফাহিম ইসলাম। এ সময় হতাহত অন্যদের পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিটি গ্রহণ করে সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।

এসময় জেলাপ্রশাসক বলেন, আর্থিক সহায়তা চেয়ে হতাহতের হিসাব আগেও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন হতাহতের পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি আমার কাছে দিয়েছে সেটিও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে। আশা করি হৃদয়বান প্রধানমন্ত্রী এটি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

স্মারকলিপিতে আবেদন করা দাবি ছয়টি হচ্ছে- নিহত ও আহতদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে চাকরি দেয়া, পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা, বিস্ফোরণের ঘটনায় স্বামীহারা নারী বিধবা ভাতা দেয়া, মসজিদ ও দুইপাশের রাস্তা দ্রুত মেরামত এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দেয়া।

পূর্ববর্তি সংবাদসীমান্তে হত্যা বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশির কুড়িগ্রাম পদযাত্রা
পরবর্তি সংবাদআল্লামা আহমদ শফী রহ. কে নিয়ে কটূক্তিকারী আলাউদ্দিন জিহাদী ১ দিনের রিমান্ডে