বঙ্গোপসাগরে লঘুচাপ: অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম , কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। রবিবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্ববর্তি সংবাদরাখাইনে আবারো মিয়ানমার সেনাবাহিনীর বড় ধরনের অভিযানের আশঙ্কা
পরবর্তি সংবাদঋণ পরিশোধে আরো সময় চাইলেন পোশাকশিল্প মালিকরা