সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিমান জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে ও ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে উড়ে আসবে বিমান। আগে নিবন্ধনকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে পারবেন।
২৪ সেপ্টেম্বরের রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২১৫০ সৌদি রিয়াল। আর ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার একমুখী ফ্লাইট যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২২০ সৌদি রিয়াল।
উভয় ফ্লাইটের যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। এছাড়া সাত কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন।
পূর্ববর্তি সংবাদ২১ ফেব্রুয়ারি নয়, পশ্চিমবঙ্গে ‘ভাষা দিবস’ পালিত হচ্ছে ২০শে সেপ্টেম্বর 
পরবর্তি সংবাদ৬ মাস পর খুলল তাজমহল