২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭০৫

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭০৫ জনের শরীরে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৭৯ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ১৫২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

পূর্ববর্তি সংবাদদিল্লির পাঁচতারকা হোটেলে নারী ট্যুর গাইডকে গণধর্ষণ
পরবর্তি সংবাদ১৪ দিনের রিমান্ডে গাড়িচালক মালেক