ইসলাম টাইমস ডেস্ক: আবারো করোনা মহামারির জন্য চীনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি অভিযোগ করেন, নতুন ভাইরাস সম্পর্কে ঠিক সময়ে বিশ্বকে জানায়নি বেইজিং।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে চীনকে জবাবদিহির আওতায় আনা উচিত ছিলো জাতিসংঘের।
ট্রাম্প বলেন, চীনের এই ভাইরাসের কারণে ১৮৮ দেশে ঘটছে প্রাণহানি। সংক্রমণের শুরুতে অভ্যন্তরীণ যাতায়াত বন্ধ করে দেশটি। কিন্তু চালু রাখে আন্তর্জাতিক ফ্লাইট। যার মাধ্যমে বিশ্বে সংক্রমণ ছড়িয়েছে।
অথচ মানুষ থেকে মানুষে সংক্রমণের প্রমাণ মেলেনি বলে দাবি করেছিলো চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও পরে অবস্থান পাল্টিয়েছে তারা।
















