গওহরডাঙ্গায় দাওরায়ে হাদীসের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুরের গওহরডাঙ্গার দারুল উলূম খাদেমুল ইসলাম গোপালগঞ্জ পরীক্ষা কেন্দ্রের প্রধান নেগরান (পরীক্ষা নিয়ন্ত্রক)  মাওলানা শায়খ শিহাবুদ্দীন আশরাফ ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার সকালে দাওরায়ে হাদীসের পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালনকালে তিনি ইন্তেকাল করেন বলে আলহাইআতুল উলয়ার অফিসিয়াল ফেসবুক পেজে সংবাদ জানানো হয়।

মরহুম মাওলানা শিহাবুদ্দীন আশরাফ ছিলেন চরমোনাই জামেয়া রশীদিয়া মাদরাসার শাইখুল হাদীস। তার ইন্তেকালে আলহাইআতুল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন। জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।

পূর্ববর্তি সংবাদস্বাভাবিক অবস্থায় হাটহাজারী, বাবুনগরী বললেন: একক কোনো সিদ্ধান্ত চলবে না
পরবর্তি সংবাদউত্তাল বঙ্গোপসাগর, হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ