জাতিসংঘের সাধারণ সভায় কাশ্মীরের কথা বললেন এরদোগান, ক্ষুব্ধ ভারত

ইসলাম টাইমস ডেস্ক:  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখে কাশ্মীরের কথা শুনে আবারও চটে গেল ভারত।  জাতিসংঘের সাধারণ সভায় রেকর্ড করা ভাষণে এরদোগান বলেছেন, ”দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে গেলে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। কাশ্মীর এখনো জ্বলন্ত সমস্যা। জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরের লোকেদের প্রত্যাশা মেনে এই সমস্যার সমাধান করা দরকার।”

এরদোগান জাতিসংঘে কাশ্মীর  প্রসঙ্গ তোলার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি এস তিরুমূর্তি বলেছেন, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো শিখতে হবে তুরস্ককে। তাদের নীতিতেও তার প্রতিফলন দরকার।

কাশ্মীরে ভারতীয় সেনারা মানবাধিকার একের পর লঙ্ঘন করে চললেও যেন বলার কেউ নেই। মাঝেমধ্যে আওয়াজ তোলার চেষ্টা করে তুরস্ক। আর এতেই গায়ে লেগে গেল ভারতের।
পূর্ববর্তি সংবাদইসরাইলের সঙ্গে সম্পর্ক: সৌদি রাজপরিবারের বিরোধ সাময়িক
পরবর্তি সংবাদসাড়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, ধাওয়ার মুখে পালালো চোরাকারবারীরা