ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন। একই সময়ে দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৪ জনে।
এছাড়া, গত একদিনে নতুন করে ১ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০২টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৬৩৭টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬৬জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৯১ শতাংশ।
















