সৌদি প্রবাসীদের ভোগান্তির জন্য সরকারের অব্যবস্থাপনা ও কূটনৈতিক ব্যর্থতা দায়ী: খেলাফত মজলিস

ইসলাম টাইমস ডেস্ক: দেশে ছুটিতে আসা সৌদি প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থলে ফিরে যাওয়ার ক্ষেত্রে সৃষ্ট জটিলতার ঘটনায় গভীর ঊদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, প্রায় লক্ষাধিক সৌদি প্রবাসী ছুটিতে দেশে এসে বিমানের টিকেটের অভাবে কর্মস্থলে ফিরে যেতে পারছেন না। এদিকে অনেকেরই সৌদি ভিসার (আকামা) মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় টিকেটির জন্য এসে সাত-আট দিনে অপেক্ষা করেও বিমানের টিকেট পাচ্ছেন না সৌদি আরবের যাত্রীরা।

নেতৃবৃন্দ বলেন, সরকারের অব্যবস্থাপনা ও কুটনৈতিক ব্যর্থতার কারণে লক্ষাধিক সৌদি প্রবাসী চাকুরী হারানোর আশংকার মধ্যে রয়েছে। বিমানের টিকেটের অভাবে প্রবাসী কর্মজীবিরা চাকুরী হারালে সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। উদ্ভূত সমস্যা নিরসনে সরকারকে সৌদিগামী সকল যাত্রীদের জন্য বিমানের টিকেটের ব্যবস্থা করতে হবে। আর দেশে এসে করোনার কারণে আটকে পরা প্রবাসীদের ভিসার (আকামা) মেয়াদ সৌদি সরকার যাতে বাড়ায় বাংলাদেশে সরকারকে সে উদ্যোগ গ্রহন করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় ছুটিতে আসা সৌদি প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থলে ফিরে যাওয়ার ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দূর করতে সরকারকে জরুরীভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানান। অবিলম্বে সৌদিগামী সকল যাত্রীদের জন্য বিমানের টিকেটের ব্যবস্থা করতে হবে। একইসাথে দেশে আটকে পরা প্রবাসী কর্মজীবিদের ভিসার (আকামা) মেয়াদ সৌদি সরকার যাতে বাড়ায় সে জন্য বাংলাদেশে সরকারের পক্ষ থেকে জরুরী কুটনৈতিক তৎপরতা চালানোর দাবী জানান তারা।

পূর্ববর্তি সংবাদআরবের বিখ্যাত মুহাদ্দিস ড. আল্লামা নূরুদ্দীন ইতার -এর ইন্তেকাল
পরবর্তি সংবাদ‘নির্বাচন কমিশন কারো পক্ষপাতিত্ব করে না’