করোনার দ্বিতীয় ঢেউ শুরুর কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান।

প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেকেন্ড ওয়েভ মোকাবিলায় চিকিৎসক- নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছেন। শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদপ্রবাসীদের মন্ত্রণালয় ঘেরাও, সৌদি আরবের সিদ্ধান্ত জানা যাবে রবিবার
পরবর্তি সংবাদচীন-ভারতের যৌথ বিবৃতি: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আর সেনা না পাঠানোর সিদ্ধান্ত