চকবাজারে চুড়ির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ইসলাম টাইমস ডেস্ক: পুরান ঢাকার চকবাজার আমানিয়া হোটেলের পাশে একটি ৫ তলা ভবনের নিচতলায় চুড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে এই আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ রিভেনজ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদকলকাতায় শুধু মুসলিম হওয়ার কারণে হোটেল থেকে বের করে দেয়া হল শিক্ষকদের
পরবর্তি সংবাদ৫ বছরে মোদির বিদেশ সফরের ব্যয় ৫১৭ কোটি