সৌদি এয়ারলাইনসের টিকিটের জন্য প্রবাসীরা এখনও রাস্তায়

ইসলাম টাইমস ডেস্ক: বিমান ও সৌদি এয়ারলাইনসের টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বুধবারও রাজপথে বিক্ষোভ করছেন। তারা দুই এয়ারলাইনসের অফিসের সামনে নির্ঘুম রাত কাটাচ্ছেন, তারপরও টিকিট মিলছে না।

 

তারা বলছেন, ১ অক্টোবরের মধ্যে আমরা যদি সৌদিতে ফিরতে না পারি; তবে আমাদের আকামা বাতিল হয়ে যাবে।

সরকার যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে যাদের আকামা নেই, তাদের টিকিটের ব্যবস্থা করেন, প্রবাসীরা বিক্ষোভে সেই দাবিই জানিয়ে আসছেন।

টিকিট নিয়ে রাজধানীজুড়ে চলছে হাহাকার। সৌদি এরাবিয়ান এয়ারলাইনস কিছু যাত্রীকে টোকেন দিলেও এখনও টিকিট ইস্যু করেনি। যাদের রিটার্ন টিকিট আছে তাদের টিকিটও রি-ইস্যু করছে না।

হাজার যাত্রার যাত্রীর মধ্যে প্রতিদিন ৩শ’ জনকে টোকেন দিচ্ছে এয়ারলাইনসটি। এ কারণে সংস্থার একমাত্র কার্যালয় সোনারগাঁও হোটেল মোড়ে দাঁড়ানোর জায়গা নেই।

ফ্লাইট সিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার সৌদি প্রবাসী টিকিট কাটতে ছুটে আসছেন ঢাকায়। প্রতিদিনই এদের সংখ্যা বাড়ছে।

এ পরিস্থিতিতে মঙ্গলবার কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে দেশে আটকে পড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য ইকামার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার বাংলাদেশের দূতাবাস এ অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

পূর্ববর্তি সংবাদবিবিসির প্রতিবেদন: ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনে কারা অর্থায়ন করেন
পরবর্তি সংবাদ৪ অক্টোবর থেকে চালু হচ্ছে ওমরা