মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লিকেজের কারণে মসজিদে বিস্ফোরণ

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত ৩৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে বৃহস্পতিবার ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের পর বিস্ফোরণে ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরীরা আর ভারত সরকারকে বিশ্বাস করে না: ফারুক আবদুল্লাহ
পরবর্তি সংবাদবিএনপির মুখে নির্বাচন ও গণতন্ত্র, অন্তরে দ্বি-চারিতা ও ষড়যন্ত্র: ওবায়দুল কাদের