ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপভ্যানের চাপায় নিহত হয়েছেন এক বাইক আরোহী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ডুলিভিটা নুতন কাঁচামাল পাইকারি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী কালামপুরের দিকে যাচ্ছিলেন। ডুলিভিটা নুতন কাঁচামালের আড়তের সামনে আসা মাত্র পেছন দিক থেকে একটি পিকআপভ্যান বাইকটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে সাভার হাইওয়ে পুলিশ।
















