লন্ডনে থানার ভেতরে পুলিশকে গুলি করে মারল আসামি

ইসলাম টাইমস ডেস্ক: লন্ডনে থানার মধ্যেই সন্দেহভাজন আসামির গুলিতে মারা গেছেন এক পুলিশ কর্মকর্তা।

শুক্রবার শহরটির দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

খবরে বলা হয়, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেহ তল্লাশীর সময় হয়তো বন্দুক দিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও নিজের ওপর গুলি চালান ওই ব্যক্তি।

গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে থানার মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনাস্থলে ২৩ বছর বয়সী আরও এক বন্দি ছিলেন। তিনিও গুলিতে গুরুতর আহত হয়েছেন।

লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পুলিশের দিক থেকে কোনও গুলি ছোড়া হয়নি।

পূর্ববর্তি সংবাদইকামা থাকলে সৌদি ফেরত যেতে কোনো জটিলতা হবে না: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদ‘বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্রের বৈঠক করে বেড়াচ্ছে’