বাংলাদেশিসহ ৩৫ শরণার্থীকে নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশিসহ ৩৫ জন শরণার্থী নিয়ে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। ওই নৌকায় বাংলাদেশি ছাড়াও সিরিয়া, মিশর, সোমালিয়া ও ঘানার নাগরিকরা ছিলেন। খবর ডেইলি সাবাহর।

জানা যায়, স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় এলাকা জেলাইটেন থেকে নৌকাটি যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার ভূমধ্যসাগরে এটি ডুবে যায়। এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার নৌকা তাদের মধ্য থেকে ২২ জনকে উদ্ধার করতে পারলেও ১৩ জন নিখোঁজ ছিল।

জাতিসংঘ জানিয়েছে, নিখোঁজ ১৩ জনের মধ্যে দুই সিরীয়সহ ৩ জনের মরদেহ উদ্ধারকর্মীরা সাগর থেকে তুলে এনেছেন।

বাকি দশ জনের লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত এ অঞ্চলে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

পূর্ববর্তি সংবাদভারত রাষ্ট্রীয়ভাবে ইসলামভীতি ছড়াচ্ছে : ইমরান খান
পরবর্তি সংবাদটাঙ্গাইলে রাস্তার পাশে গ্যাস লাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী