ইসলাম বিদ্বেষী ম্যাগাজিন শার্লি হেবদোর পুরোনো অফিসের কাছে ছুরি হামলা, আহত ২

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের ইসলাম বিদ্বেষী রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর পুরোনো অফিসের বাইরে ছুরি হামলায় দুইজন আহত হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স বলেছেন, ‘প্যারিসে একটি গুরুতর ঘটনা ঘটেছে। দুইজন আহত হয়েছে।

তিনি জানান, শার্লি হেবদোর সাবেক দফতরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে পত্রিকাটির বর্তমান অফিসের ঠিকানা গোপন রাখা হয়েছে।

প্রসঙ্গত, ইসলামের প্রতি বিদ্বেষ এবং ইসলাম, ইসলামের নবী, ইসলাম সংশ্লিষ্ট বিষয়ে  কটূক্তিতে পত্রিকাটি বিশ্বব্যাপী  ‍কুখ্যাতি  অর্জন করেছে। ২০১৫ সালে শার্লি হেবদোর এই কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় ১২ জন নিহত হয়। হামলার ঘটনায় দায়ের করা মামলার শুনানি চলতি মাসে প্যারিসে শুরু হয়েছে।  কয়েকদিন আগেও তারা ইসলামের নবীর অবমাননা করেছে বলে অভিযোগ রয়েছে।

রয়টার্স

পূর্ববর্তি সংবাদসাভারে নীলা হত্যাকাণ্ড: আরো দুইজন গ্রেফতার
পরবর্তি সংবাদসিলেটের এমসি কলেজে স্বামী‌কে আট‌কে রেখে স্ত্রী‌কে গণধর্ষণ