মিসরে সিসি বিরোধী বিক্ষোভ, পুলিশের ধর পাকড়ে একজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল-সিসি’র বিরোধী চলছে কয়েক দিন ধরে। বিক্ষোভের ষষ্ঠদিন শুক্রবার পুলিশের ধর পাকড়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। খবর আল-জাজিরার।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী কায়রো, মিসরজুড়ে শহরগুলোতে সিসি বিরোধী ব্যাপক বিক্ষোভ বের করা হয়। আর এই বিক্ষোভের নাম দেওয়া হয়- ‘দ্রোহের শুক্রবার’।

বৃহত্তর কায়রো এলাকার হেলওয়ানে অনুষ্ঠিত এক মিছিলের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের বলতে শোনা যাচ্ছে- “ভয় পাবেন না, জোরে বলুন- এল সিসিকে সরে যেতে হবে।”

গিজা এলাকার বিক্ষোভে দেখা গেছে, বিক্ষোভকারীরা রাস্তায় জ্বালিয়ে অগ্নিসংযোগ করছে। দামিয়েত্তা শহর এলাকায় পুলিশ জনতার ওপর লাঠিপেটা করতে দেখা গেছে। শহরটির একটি এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও ছুড়েছে।

স্বায়ত্তশাসিত গিজা এলাকার আল-ব্লিদা গ্রামে বিক্ষোভে পুলিশের গুলিতে সামি ওয়াগদি নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কিছু কিছু জায়গায় রাত পর্যন্ত বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিক্ষোভের ভিডিও ফুটেজ শেয়ার করেছেন নেটিজেনরা।

পূর্ববর্তি সংবাদউপনির্বাচন: পাবনা-৪ আসনে ভোটগ্রহণ চলছে
পরবর্তি সংবাদছাত্রাবাসে গণধর্ষণ: ছাত্রলীগ কর্মীসহ অভিযুক্তদের বিচার দাবিতে উত্তাল এমসি কলেজ