ইসলাম টাইমস ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে কাশ্মীর ইস্যু ও ভারত নিয়ে সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ আর এর পরই সাধারণ সভা থেকে ওয়াক আউট করেছে ভারত৷
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদেরর ভিডিও বিবৃতিতে কাশ্মীর নিয়ে বক্তব্য রাখেন ইমরান৷ বক্তব্যে ইমরান খান বলেন, বিভিন্ন দেশে ইসলামোফোবিয়া (ইসলামভীতি) বাড়ছে৷ মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে৷ ভারত রাষ্ট্রীয়ভাবে ইসলামভীতিকে পৃষ্ঠপোষকতা করছে।
এ সময় ইমরান খান আরো অভিযোগ করেন যে , ভারত তাদের সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে৷
এদিকে ইমরানের ভাষণ নিয়ে ভারতে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব কড়া সমালোচনা করেন। আয়োজকের সঙ্গে আলোচনার পরেই ভারতের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যান৷
















