চট্টগ্রামে ৪ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।

রবিবার বিকেলে তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আনোয়ারা থানায় জব্দকৃত ইয়াবাগুলো হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা ঘাটকূল এলাকা থেকে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা এসব ইয়াবা জব্দ করেন।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে.কমান্ডার মো.সাইফুল ইসলাম বলেন, ঘাটকূল এলাকার আবদুস শুক্কুরের ঘর থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আনোয়ারা থানায় জব্দকৃত ইয়াবাগুলো হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান সুদানের
পরবর্তি সংবাদপ্রতিবেশী দেশগুলো চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে: প্রধানমন্ত্রী