ইসলাম টাইমস ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে মাটির ঘরের দেয়ালচাপায় বাবা-মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। মরবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বপন মিয়া (৩৫), তার স্ত্রী মারজানা (৩০), তাদের দুই ছেলে হোসাইন মিয়া (৯) ও হাসিবুল ইসলাম (৬)।
স্বপনের মামা শাহিনুর আলম বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন স্বপনের ঘরের মাটির দেয়াল ভেঙে ভেতরে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
















