ইসলাম টাইমস ডেস্ক: ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আগেও এমন অপকর্ম করেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, দোষীদের শুধু চিহ্নিত করলেই হবে না, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।
কারও ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার ভয়ভীতি এবং ত্রাস সৃষ্টি করে জাতিকে দমনের চেষ্টা করছে।
আরো পড়ুন: এমসি কলেজে ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর: সেতুমন্ত্রী
















