কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই স্বাধীনতাকামী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত দুই স্বাধীনতাকামী নিহত হয়েছে। এতে ভারতীয় এক জওয়ানও আহত হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার রাতে ঘটেছে এই সংঘর্ষ। দু’পক্ষের সংঘর্ষ শুরু হয় বিকেল নাগাদ। স্বাধীনতাকামীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ভারতীয় বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময়  সেনাদের গুলিতে ২ স্বাধীনতাকামীর মৃত্যু হয়।

খবরে আরো বলা হয়েছে, অপারেশন এখনও চলছে। দেশটির কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী এক সঙ্গে চালাচ্ছে এই অভিযান।

পূর্ববর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অপরাধপ্রবণতা বেড়েছে: গোয়েন্দা পর্যবেক্ষণ
পরবর্তি সংবাদজাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভে পাকিস্তানের বিরোধিতা