রাজধানীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু 

প্রতিকী ছবি।

আব্দুল্লাহ আল মামুন আশরাফী।। – সায়েদাবাদ থেকে

রাজধানীর সায়েদাবাদে সেজদারত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। সায়দাবাদ এলাকার করাতিটোলা বাইতুল আমান জামে মসজিদের ইমাম মুফতি আনিসুর রহমান নামাজের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

২৭ সেপ্টেম্বর (রবিবার)  যোহরের সময় এ ঈর্ষনীয় মৃত্যুর ঘটনা ঘটে।

তিনি ঐ মসজিদে প্রায় দুই যুগ ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি মসজিদে বিনামূল্যে কুরআন শিক্ষা, হিফজুল কুরআনের খেদমত করছিলেন।

মসজিদের মুয়াজ্জিন এমদাদুল হক জানান, “যোহরের জামাতের পাঁচ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও ইমাম সাহেব না আসায় আমি তার কামরায় যাই। দরজায় নক করে ভেতরে ঢুকে দেখি তিনি সেজদারত। বেশ কয়েকবার ডাকার পরেও সাড়া না পেয়ে আমি ভয় পেয়ে যাই। তার শরীরে নাড়া দেই। তিনি একদিকে হেলে পড়ে যান।”

মাওলানা আনিসুর রহমান ময়মনসিংহের চরখরিচা গ্রামের মরহুম মাওলানা নিজামুদ্দীনের ছেলে। মসজিদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জামিয়াতুল আবরার মাতুয়াইলে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

জানাযা শেষে তাকে ময়মনসিংহের চরখরিচায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পূর্ববর্তি সংবাদএ রায় সাহেদের মত ‘ধুরন্ধরদের’ জন্য বার্তা: আদালত
পরবর্তি সংবাদসামাজিকতার অবক্ষয়: চলতি বছর ধর্ষণের শিকার ৮৮৯ জন নারী